ATN News
শিরোনাম
  •  

২৫ লাখ টাকার পুরস্কার! কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতায় নিবন্ধন শুরু

         
২৫ লাখ টাকার পুরস্কার! কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতায় নিবন্ধন শুরু

২৫ লাখ টাকার পুরস্কার! কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতায় নিবন্ধন শুরু

দেশের কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরতে রিয়েলিটি শো ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬’ আয়োজন করছে এটিএন নিউজ লিমিটেড। রোববার নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিক অনাড়ম্বর আয়োজনে শুরু হলো তারই নিবন্ধন প্রক্রিয়া। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে পারবেন https://bestcontentcreator.atnnewstv.com এই লিংকে ক্লিক করেই। সেরা কনটেন্ট ক্রিয়েটর খুঁজে বের করার এই আয়োজনে থাকছে ২৫ লাখ টাকার অর্থ পুরস্কার। নিবন্ধন চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট তৈরি করছেন দেশের অসংখ্য মানুষ। কেউ গল্প বলছেন, কেউ তুলে ধরছেন সমাজের নানা বিষয়, আবার কেউ তৈরি করছেন বিনোদনমূলক ভিডিও। তাঁদের মধ্য থেকে সৃজনশীল ও মানসম্মত কনটেন্ট নির্মাতাদের খুঁজে বের করে বৃহত্তর পরিসরে পরিচিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে এটিএন নিউজ।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ভিজিট করতে হবে https://bestcontentcreator.atnnewstv.com ওয়েবসাইটে। নিবন্ধনের সময় নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলের লিংক দিতে হবে। পাশাপাশি জমা দিতে হবে নিজের তৈরি কনটেন্ট। প্রতিযোগিতার জন্য নির্ধারণ করা হয়েছে ১০টি ক্যাটাগরি।

এই আয়োজনে কনটেন্টের জনপ্রিয়তার পাশাপাশি গুরুত্ব পাবে এর বিষয়বস্তু, গল্প বলার ধরন, সৃজনশীলতা এবং দর্শকের কাছে পৌঁছানোর সক্ষমতা। অর্থাৎ, দর্শকের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি একটি কনটেন্ট কতটা মানসম্মত এবং নির্মাতা কতটা দক্ষতার সঙ্গে নিজের ভাবনা উপস্থাপন করতে পারছেন, সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।

নিবন্ধন শেষে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে টেলিভিশন পর্ব। এরপর ধাপে ধাপে চলবে প্রতিযোগিতা। প্রতিটি পর্যায়ে পুনরায় বাছাইয়ের পাশাপাশি প্রতিযোগীদের সামনে আসবে নতুন চ্যালেঞ্জ। এভাবে বিভিন্ন ধাপ পেরিয়ে খুঁজে নেওয়া হবে সেরা কনটেন্ট ক্রিয়েটর।

প্রতিযোগিতার বিচারক ও ক্যাপ্টেনদের নির্বাচনেও থাকছে চমক। তবে তাঁদের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

আয়োজনে স্পন্সর হিসেবে রয়েছে স্টেপ এবং টেক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।

ডিজিটাল মাধ্যমে কাজ করা নতুন ও অভিজ্ঞ কনটেন্ট নির্মাতাদের জন্য এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকছে। নিজের তৈরি কনটেন্টের মাধ্যমে দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরতে আগ্রহীরা ১৫ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। কেক কেটে এই প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক (নিউজ) মো. মোশাররফ হোসেন, প্রধান নির্বাহী সম্পাদক শহিদুল আজম, আয়োজনের মূল পরিকল্পনাকারী এবং এটিএন নিউজের সিওও এন্ড হেড অব সেলস এন্ড মার্কেটিং ড. আল আমিন খান, এটিএন নিউজের সিএফও খন্দকার হোসেন আলী, হেড অফ ব্রডকাস্ট পিনাকী রায়, হেড অব প্রোডাকশন কাজী নাজমুল আলম তাপস, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শাওন মজুমদার, শিশির দেব, সুরভি ইয়াসমিন, সোহাগ মিয়াসহ অনেকেই।
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ