ATN News
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে অজ্ঞাত পরিচয় অর্ধবস্ত্রহীন কিশোরীর মরদেহ উদ্ধার

         
কেরানীগঞ্জে অজ্ঞাত পরিচয় অর্ধবস্ত্রহীন কিশোরীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অজ্ঞাত পরিচয় অর্ধবস্ত্রহীন কিশোরীর মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবন পাশে থেকে অজ্ঞাতপরিচয় (প্রায় ১৮-২০ বছর বয়সী) এক কিশোরীর অর্ধবস্ত্রহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে সি-ব্লকের ২ নম্বর রোডের একটি পরিত্যক্ত ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় লোকজন ওই নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরবর্তীতে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা,গত গভীর রাতে দুর্বৃত্তরা ওই কিশোরীকে পরিত্যক্ত ভবনের ওপর থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করেছে।

তবে ঘটনার আসল রহস্য উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ক্রাইম সিন ইউনিট যৌথভাবে কাজ করছে।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. তরিকুল ইসলাম জানান, “খবর পেয়ে আমাদের থানার টিমের পাশাপাশি পিবিআই ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা প্রাথমিক অবস্থায় মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহতের পরিচয় শনাক্তসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

রিপোর্ট : শাহিন গাজী/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ