ATN News
শিরোনাম
  •  

কারিনার ভালোবাসার প্রশংসায় সাইফের মজার জবাব, ‘নজর লাগিও না’

         
কারিনার ভালোবাসার প্রশংসায় সাইফের মজার জবাব, ‘নজর লাগিও না’

কারিনার ভালোবাসার প্রশংসায় সাইফের মজার জবাব, ‘নজর লাগিও না’

কিছুদিন আগেই ইনস্টাগ্রাম-এ অ্যাকাউন্ট খুলেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেখানে। সম্প্রতি বাড়ির বারান্দায় বসে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তবে ভিডিওর চেয়ে স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে তার মজার কথোপকথনই এখন বেশি নজর কেড়েছে।

নীল কুর্তা ও সাদা পায়জামা পরে হলুদ রঙের ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায় সাইফকে। তার সঙ্গে ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন আরও কয়েকজন সংগীতশিল্পী। বারান্দাতেই গানের জন্য সুন্দর করে জায়গা সাজিয়েছিলেন অভিনেতা। ভিডিওর ক্যাপশনে সাইফ লেখেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।’

তবে ভিডিওর চেয়েও বেশি নজর কেড়েছে স্ত্রী কারিনা কাপুরের মন্তব্য। স্বামীর গিটার বাজানোর ভিডিওতে কারিনা লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’

স্ত্রীর এমন ভালোবাসামাখা প্রশংসার জবাবে সাইফ মজার ছলে লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’ আর এই ছোট্ট মন্তব্য থেকেই শুরু হয়েছে ভক্তদের আলোচনা। অনেকেই তাদের কথোপকথনকে দম্পতির মিষ্টি খুনসুটি হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। এই দম্পতির দুই ছেলে—তৈমুর আলী খান ও জেহ আলী খান।

এদিকে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইফ। সেই সংসারে তার দুই সন্তান রয়েছেন—অভিনেত্রী সারা আলী খান ও ইব্রাহিম আলী খান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ