ATN News
শিরোনাম
  •  

মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮

         
মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮

মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মতিঝিল থানা থেকে ১২ জন, পল্টন থানা থেকে ১৪ জন, সবুজবাগ থানা থেকে ৮ জন, খিলগাঁও থানা থেকে ১৪ জন, রামপুরা থানা থেকে ১২ জন, শাহজাহানপুর থানা থেকে ১৩ জন এবং মুগদা থানা থেকে ৫ জন রয়েছেন।

পুলিশ জানায়, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ