ATN News
শিরোনাম
  •  

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেফতার

         
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেফতার

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের বোটঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন বোটঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার দিদার কথিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য। গ্রুপটি জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের নেতৃত্বে পরিচালিত বলে উল্লেখ করা হয়েছে। গ্রেফতার দিদার মো. ইউসুফ আলীর ছেলে। তাঁর মায়ের নাম কুলসুম বেগম। তাঁর স্থায়ী ঠিকানা ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকায় এবং বর্তমান ঠিকানা মোহাম্মদপুরের কাটাশুরের নামার বাজার এলাকায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেফতার দিদারের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ