লন্ডনে কেনিয়ার প্রধান বিচারপতির হাত থেকে ডিডিআরএস ডিগ্রি নিলেন আইনজীবী আরিফ মঈন উদ্দীন রেজা
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক সমাবর্তন অনুষ্ঠানে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে ডিডিআরএস ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আরিফ মঈন উদ্দীন রেজা।
২২ অক্টোবর, ২০২৬ লন্ডনের ইসমাইলি সেন্টারে আয়োজিত জাঁকজমকপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানে কেনিয়ার প্রধান বিচারপতি মার্থা কুমের হাত থেকে তিনি এ ডিগ্রির সনদ গ্রহণ করেন।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এডিআর ওডিআর ইন্টারন্যাশনাল থেকে অর্জিত এ ডিগ্রি বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে তাঁর উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠানটি থেকে আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেমন— সালিশ, মধ্যস্থতা, আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং অনলাইনভিত্তিক বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণা সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানজনক ডিগ্রী প্রদান করা হয়।
আরিফ মঈন উদ্দীন রেজা দীর্ঘদিন ধরে বাংলাদেশের আইন অঙ্গনে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমে যুক্ত রয়েছেন। তিনি যুক্তরাজ্যের এডিআর ওডিআর ইন্টারন্যাশনাল ও সিএমসি, সিঙ্গাপুরের সিমি ও আইএমআই, ভারতের হায়দ্রাবাদভিত্তিক আইএএমসি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের তালিকাভুক্ত সালিশকারী, মধ্যস্থতাকারী ও সমঝোতা বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
আইন পেশার পাশাপাশি তিনি চীনের বহুজাতিক প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির আইনি উপদেষ্টা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে আইনি ক্ষেত্রে অনন্য এই গৌরবময় অর্জনের জন্য বিভিন্ন আইনি, সামাজিক ও গণমাধ্যম সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ মঈন উদ্দীন রেজাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এডিআর ও এআই প্রযুক্তিতে তাঁর এই উচ্চতর জ্ঞান বাংলাদেশের আইনি ও বিচারিক অঙ্গনকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে আদালতের বাইরে সালিশ, মধ্যস্থতা ও আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার সুযোগ থাকে। এ পদ্ধতি অনেক ক্ষেত্রে সময় ও ব্যয় কমানোর পাশাপাশি বিরোধের কার্যকর সমাধানে সহায়তা করতে পারে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি