ATN News
শিরোনাম
  •  

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত ৮

         
সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত ৮

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত ৮

সৌদির দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এছাড়া এ হামলায় আরও আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয়; অপরজন সৌদির নাগরিক।

আজ বৃহস্পতিবার সৌদির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় দাম্মামের বিমানবন্দর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। হামলায় ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।

হামলায় আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অন্যরা সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় খতিয়ে দেখা হচ্ছে। তবে হামলার পর অল্প সময়ের মধ্যেই বিমানবন্দরটিতে উড়োজাহাজের ওঠানামা স্বাভাবিক হয়।

গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি প্লেন অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই প্লেনে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হুথিরা সৌদিতে হামলা চালায়। তারা দেশটির বিমানবন্দর ও তেল পরিশোধনাগারকে টার্গেট করে। অপরদিকে সৌদি জোট হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি নতুন অভিযান শুরু করেছে। এতে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ।

সূত্র: আলজাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ