হলিউডের তুমুল জনপ্রিয় তারকা টম ক্রুজ। চার দশকেরও বেশি সময় ধরে আছেন অভিনয়ে। মাতিয়ে রেখেছেন বিশ্ব সিনেমার দর্শককে। অস্কারে মনোনয়ন পেলেও জেতা হয়নি। তবে গত বছর তাকে সম্মানসূচক অস্কারে ভূষিত করা হয়েছে।
এবার টম ক্রুজের জীবনে আরেকটি বড় অর্জন যুক্ত হচ্ছে। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে তাকে। এটি চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানজনক স্বীকৃতি।
আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে টম ক্রুজের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেতে যাচ্ছেন চার দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মাতিয়ে রাখা অভিনেতা।
এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে টম ক্রুজের প্রশংসা করে বলেন, তিনি বিশ্বজুড়ে পরিচিত একজন আইকন। অভিনেতা ও প্রযোজক হিসেবে নিজের প্রতিটি কাজের প্রতি তার অসাধারণ নিষ্ঠা রয়েছে। সিনেমা এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তির প্রতি তার গভীর বিশ্বাসও বিশেষভাবে উল্লেখযোগ্য।
কেনেডি আরও বলেন, চলচ্চিত্রের প্রতি এই ভালোবাসাই টম ক্রুজকে বিশ্বজুড়ে মার্কিন সিনেমার একজন অসাধারণ দূত হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার হাতে তুলে দিতে পারা প্রতিষ্ঠানটির জন্য সম্মানের।
উল্লেখ্য, ১৯৮১ সালে শুরু হয়েছিল টম ক্রুজের অভিনয়জীবন। তার অভিনীত সিনেমার আয়ের পরিমাণ ছাড়িয়েছে ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। ‘রিস্কি বিজনেস’, ‘টপ গান’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আ ফিউ গুড মেন’, ‘দ্য ফার্ম’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের সিনেমাগুলো তাকে আন্তর্জাতিক তারকা বানিয়েছে।
এএফআইয়ের আজীবন সম্মাননা টম ক্রুজের দীর্ঘ ও সফল চলচ্চিত্রজীবনে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও হলিউডে তার অবদানকে এই স্বীকৃতির মাধ্যমে তুলে ধরা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি