সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমে মর্মান্তিক হত্যাকাণ্ডের ক্ষত শুকাতে না শুকাতেই কুমিল্লায় কিশোরী তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা। এরই মধ্যে চার স্কুলছাত্রীর নিখোঁজের খবর। তাদের উদ্ধার করা গেলেও, একের পর এমন সব ঘটনায় সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। ছড়িয়ে পড়েছে চাপা এক আতঙ্ক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, অসম বয়সী বন্ধুত্ব, কিংবা বখাটেদের সঙ্গে মেলামেশা ডেকে আনছে ভয়াবহ পরিণতি। অপ্রতিম হত্যা, তাজমিন ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং চার স্কুলছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উৎকণ্ঠায় পড়েছেন, কুমিল্লার অভিভাবকরা। সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও মেলামেশা এবং অনলাইন আসক্তি, মানসিক চাপ সৃষ্টি করছে পরিবারে।
বলা হয়, যত গলি তত কিশোর গ্যাং কুমিল্লা নগরীতে। সক্রিয় ২০ থেকে ২৫টি কিশোর গ্যাং। শুধু কুমিল্লা শহর বা শহরতলী নয়, জেলার প্রত্যন্ত গ্রামেও প্রায়ই অঘটন ঘটছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে। অস্ত্র হাতে তারা দলবদ্ধ মহড়া দেয়, তার ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ঘটনায় দেখা দেয়, স্কুলগামী সন্তানদের নিরাপত্তাহীনতা।
বখাটে ও কিশোর গ্যাংয়ের উৎপাতরোধে কয়েক দফার বিশেষ অভিযানে প্রায় তিন হাজার কিশোর আটক হয়। অধিকাংশকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হলেও, অল্প বয়সীদের প্রতি পরিবারের নজরদারি ও সচেতনতা জরুরি বলে মনে করেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা।
কেবল অভিযান নয়, পরিবারিক বন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিক জ্ঞান, এবং সমাজিক মূল্যবোধ শিশু-কিশোরদের নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করতে পারে, বলছেন সচেতন মহল।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি