ATN News
শিরোনাম
  •  

ইউনিসেফের প্রজেক্টে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

         
ইউনিসেফের প্রজেক্টে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

ইউনিসেফের প্রজেক্টে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর প্রজেক্টে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মোজাম্মেল হক (২৯) ও মোঃ আল আমিন সরদার (২৫)।

ডিবি সূত্রে জানা যায়, ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের নিয়মিত সাইবার মনিটরিং চলাকালে দেখা যায়, কতিপয় সাইবার অপরাধী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Bangladesh Real Job’ নামক পেজ থেকে ইউনিসেফের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। অনলাইনে আবেদনকারীদের কাছ থেকে ফরম বিক্রির কথা বলে প্রথমে ৫৮০ টাকা এবং পরে চূড়ান্ত নিয়োগের প্রলোভনে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ২৫৮০ টাকা হাতিয়ে নিত। টাকা পাওয়ার পরপরই তারা মোবাইল নম্বর বন্ধ করে দিত।

উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ রমনা থানায় একটি মামলা দায়ের করে। প্রযুক্তির সহায়তায় বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় সাভারের রেডিও কলোনি এলাকা থেকে মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় মোহাম্মদপুরের জহুরী মহল্লার একটি বাসা থেকে মূলহোতা আল আমিন সরদারকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস, ফেসবুক পেজ ও মোবাইল সিম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় গত ২-৩ বছর ধরে বুস্টিং ও বিজ্ঞাপনের মাধ্যমে তারা হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং চক্রের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ