ATN News
শিরোনাম
  •  

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই যমজ শিশুর

         
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই যমজ শিশুর

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই যমজ শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরে পড়ে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো মো. হুজাইফা ও মো. আকরাম। তারা মেরকুটা গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির বাইরে ফুটবল খেলছিল। সেই সময় বলটি পুকুরে পড়লে তারা বলটি আনতে গিয়ে একপর্যায়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুর পাড় দিয়ে পথচারী হেঁটে যাওয়ার সময় নিহত দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ