ATN News
শিরোনাম
  •  

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

         
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন তিন পর্যটক। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

আজ বুধবার বিকেলে মেরিন ড্রাইভ-সংলগ্ন হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় এক পর্যটককে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বাকি দুই পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ