ATN News
শিরোনাম
  •  

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা: আরও এক সন্দেহভাজন গ্রেপ্তার

         
নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা: আরও এক সন্দেহভাজন গ্রেপ্তার

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা: আরও এক সন্দেহভাজন গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলার সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ নিয়ে এই মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরের শহীদ মিনার এলাকা থেকে প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত শনিবার রাতে এ মামলায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন অপূর্ব নামে একজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ। দুর্গাপুর বাজারের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক সেনাসদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের কর্ণধার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। তাঁর শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য সন্দেহভাজনদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ