পারফিউম ব্যবসায় মাইলফলক সামান্থার, আয় ১২০ কোটি রুপি
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও নিজের সাফল্যের ছাপ রাখছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাঁর প্রতিষ্ঠিত পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ অল্প সময়ের ব্যবধানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। গত আট মাসে ব্র্যান্ডটির আয় আট গুণ বেড়ে ১২০ কোটি রুপি ছাড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ প্রতিষ্ঠা করেন সামান্থা। সুগন্ধির বাজারে ব্র্যান্ডটির এই অগ্রগতি অভিনেত্রীর ব্যবসায়িক উদ্যোগকে নতুন করে আলোচনায় এনেছে।
অন্যদিকে, অভিনয়েও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন সামান্থা। তাঁর অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমাটিও বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সিনেমা ও ব্যবসা—দুই ক্ষেত্রেই সাফল্য উদ্যাপন করছেন এই অভিনেত্রী।
দুই উদ্যোগের সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা বলেন, সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে তিনি ভীষণ আনন্দিত। ‘মা ইন্তি বাঙ্গারাম’ তাঁর হৃদয়ের খুব কাছের একটি সিনেমা। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা। এই উদ্যোগের লক্ষ্য ও ভাবনায় বিশ্বাসী একটি দলের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত।
ভক্ত ও ক্রেতাদের ভালোবাসা, আস্থা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সামান্থা বলেন, এই সাফল্য তাঁকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।
সুগন্ধি ব্র্যান্ড ছাড়াও ব্যবসা রয়েছে সামান্থার। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’। এটি ভারতীয় নারীদের জন্য সমসাময়িক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। এ ছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন সামান্থা। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’রও সহপ্রতিষ্ঠাতা তিনি।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগ ও উদ্যোক্তা হিসেবে সামান্থার এই পথচলা তারকাদের ব্যবসায়িক জগতে ক্রমবর্ধমান উপস্থিতিরই একটি উদাহরণ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি