মিরসরাইয়ে ‘অদৃশ্য প্রতিবন্ধকতা সপ্তাহ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘অদৃশ্য প্রতিবন্ধকতাকে জানুন, পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে অদৃশ্য প্রতিবন্ধকতা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার বড়তাকিয়া বাজারের একটি হোটেলে মিরসরাই উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি ইসতিয়াক আহমেদের সভাপতিত্ব ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক ও আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার নিজামী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাকির উল ইসলাম, প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দীন এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম।
এ ছাড়া আরও বক্তব্য দেন মিরসরাই উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহসভাপতি রিয়াজ উদ্দিন ও সোপান সংঘের সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ দৌলা প্রমুখ।
সভায় বক্তারা অদৃশ্য প্রতিবন্ধকতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব তৈরি এবং তাঁদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। এ সময় বক্তারা মিরসরাই উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি