তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক
ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় টাইগারদের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শুধু জিতলেই হবে না, সেই সঙ্গে মেলাতে হবে সমীকরণও।
এমন বাঁচা-মরার ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক তাওহিদ হৃদয়। আর তাতে সমীকরণটাও এখন আরও পরিস্কার-অন্তত ৪১ রানে আফগানিস্তানকে হারাতে হবে।
প্রথম ম্যাচের দল থেকে তিনটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ ও আলিস আল ইসলাম। এই ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হচ্ছে স্পিনার আলিসের। তাদের জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান।
এই ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার আশা টিকে থাকবে বাংলাদেশের। তবে এজন্য নেট রান রেটের কঠিন হিসাবও সামলাতে হবে তাদের। জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। নেট রান রেটে বড় ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের। অন্যদিকে, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে নেট রান রেটে জিম্বাবুয়েকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।
এক ম্যাচে জয় পেয়ে বর্তমানে ৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।
আগে ব্যাটিং করায় বাংলাদেশের অন্তত ৪১ রানের জয় পেতে হবে। ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। উভয় দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সর্বশেষ ছয় লড়াইয়ের পাঁচটিতেই জয় পেয়েছে আফগানিস্তান। এই পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আলিস আল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হাসমতউল্লাহ শহীদী, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজনফর, বিলাল সামি ও ইয়ামিন আহমদজাই।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি