টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা সংকটাপন্ন
গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশা (১৬)। তাঁরা একই পরিবারের সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার।
তিনি জানান, টঙ্গীর চেরাগআলী এলাকায় সকালে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তানিশার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি