ATN News
শিরোনাম
  •  

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে চলাচল বন্ধ

         
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে চলাচল বন্ধ

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে চলাচল বন্ধ

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও আপলাইন দিয়ে চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় পৌঁছালে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে আপলাইন ও ডাউনলাইন—উভয় পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। তবে আপলাইন এখনো বন্ধ রয়েছে।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ