ATN News
শিরোনাম
  •  

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে অগ্নিকাণ্ড, আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে

         
সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে অগ্নিকাণ্ড, আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে অগ্নিকাণ্ড, আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টদের তদন্তের অপেক্ষা রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ