বাচসাসের নির্বাচন ২০ নভেম্বর, ভোট হবে জাতীয় প্রেসক্লাবে
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৮ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভায় নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। পরে মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এরফানুল হক নাহিদ বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের চেষ্টা করবে কমিশন।
বাচসাসের ২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলও আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। যৌথ বিবৃতিতে তারা বলেন, নির্বাচনকে ঘিরে অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সবার অংশগ্রহণে এবারও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন।
যৌথসভায় বাচসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া ও নির্বাহী সদস্য সাজু আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি