মিষ্টি খেয়ে শাড়িতেই হাত মুছলেন কাজল, নেটিজেনদের মন্তব্য, ‘একেবারে ঘরের মেয়ে’
তারকাদের পর্দার বাইরের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই বেশি। তবে চাকচিক্যময় তারকাজীবনের আড়ালে ছোটখাটো সাধারণ অভ্যাসও যে ভক্তদের নজর কাড়তে পারে, তারই উদাহরণ দিলেন বলিউড অভিনেত্রী কাজল।
দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা যায় অভিনেত্রীকে। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় আলোচনা। কাজলের এমন স্বাভাবিক আচরণ দেখে অনেকেই তাঁকে ‘ঘরের মেয়ে’ বলে মন্তব্য করেছেন।
ভিডিওতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে উপস্থিত ছিলেন কাজল। সেখানে মিষ্টি খেতে খেতে পরিচিতদের সঙ্গে গল্পে মেতে ওঠেন তিনি। খাওয়া শেষে শাড়িতেই হাত মুছে নেন অভিনেত্রী। আর এই ছোট্ট মুহূর্তটিই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও কাজলের এমন সহজ-সরল আচরণ নেটিজেনদের নজর কেড়েছে। কেউ তাঁর এই অভ্যাসের সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন, আবার কেউ বাঙালি পরিবারের পরিচিত পরিবেশের সঙ্গে বিষয়টিকে মিলিয়ে দেখেছেন।
বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম নিলেও বড় হওয়াটা তার মুম্বাইয়ে। তার এই ভিডিওতে এই কাণ্ডের মাধ্যমে বাঙালিয়ানার ছাপ পেলেন নেটিজেনরা। মিষ্টি খেয়ে এভাবেই শাড়িতে হাত মুছেন কাজল।
এমনিতেও মুম্বাইয়ে এই মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনজুড়েই থাকে বাঙালিয়ানার ছোঁয়া। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজেও তার প্রতিফলন দেখা যায়। নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে নজর কাড়েন তিনি।
সামাজিক মাধ্যমে কাজলের এই ভিডিও দেখে অনেকে তাকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘এটা তো আমিও করি।’
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি