ATN News
শিরোনাম
  •  

পর্যটক ও পূজারীদের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

         
পর্যটক ও পূজারীদের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

পর্যটক ও পূজারীদের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

পর্যটক ও পূজারীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। গতকাল কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভাগের প্রতি এ নির্দেশ দেন মন্ত্রী।

স্থানীয় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিজয়া দশমীতে পর্যটক ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সর্বত্র অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে।

কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ দেবী দুর্গা প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। সরকারি ছুটির এ সময়ে পর্যটক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে।

মন্ত্রী কক্সবাজার সদরের কালীবাড়ি, সরস্বতীবাড়ি, গোলদীঘির পাড়া, হরিজনপাড়া, বঙ্গপাহাড়, লাবনী পয়েন্ট মোড় এবং খুরুশকুলের রাস মন্দিরসহ প্রধান প্রধান পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন। তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজারী ও কক্সবাজারবাসীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। এছাড়া, স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সাথে সমন্বয় রেখে শান্তিশৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক সহযোগিতা প্রদানে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

পরিদর্শনকালে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ