পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ২০২৩ সালে সৌদি আরবে নিহত বাংলাদেশির পরিবারের সদস্যদের সাক্ষাৎ
সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যরা আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। ২০২৩ সালে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশির নাম নূরুল হক।
ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাঁদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দীর্ঘ প্রক্রিয়া শেষে ক্ষতিপূরণের অর্থ পাওয়ায় নিহত নূরুল হকের পরিবারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে সৌদি আরবে নিহত ওই প্রবাসী বাংলাদেশির পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করে। এর ধারাবাহিকতায় পরিবারটি গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি