৯ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠিত
‘AKIJ INSAF Presents 9th Bangladesh Marketing Day 2026’ আগামী ৬ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর দ্য গ্র্যান্ডিউর ফুডকোর্টে (আকিজ ইনসাফের সহযোগী প্রতিষ্ঠান) এক আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের মার্কেটিং অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর, আশরাফ বিন তাজ, আসিফ ইকবাল, ড. শরিফুল ইসলাম দুলু-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পেশাজীবী ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। আকিজ ইনসাফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) অনুপ সাহা।
আয়োজকরা জানান, দেশের মার্কেটিং পেশাজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ এ আয়োজনের মূল লক্ষ্য Marketing Excellence, Innovation, Leadership ও Knowledge Sharing-এর মাধ্যমে বাংলাদেশের মার্কেটিং খাতকে আরও সমৃদ্ধ করা।
গত আয়োজনে দেশব্যাপী ব্যাপক সম্পৃক্ততা এবং ডিজিটাল মাধ্যমে প্রায় ২০ লাখ দর্শকের কাছে পৌঁছানোর সাফল্যের ধারাবাহিকতায় এবারের আয়োজন আরও বৃহৎ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজক কমিটি দেশের সকল মার্কেটিং পেশাজীবী, করপোরেট নেতৃত্ব, শিক্ষাবিদ ও তরুণ মার্কেটারদের আগামী ৬ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি