বক্স অফিসে ঝড় তুলেছে রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘জেলার ২’। মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী ৪২৪ কোটি রুপির বেশি আয় করে বড় সাফল্যের মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। ভারতীয় বক্স অফিসের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দারুণ ব্যবসা করছে নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ অক্টোবর মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে ‘জেলার ২’। প্রথম চার দিনে শুধু ভারতেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৩৪ কোটি রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৯০ কোটি রুপি।
মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করেছিল ১২৫ কোটি রুপি। এরপর বাকি তিন দিনে যথাক্রমে আয় করেছে ৮৫ কোটি, ১০৮ কোটি ও ১০০ কোটি রুপি। এর মধ্য দিয়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের উইকেন্ড পেল ‘জেলার ২’। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির ব্যবসা জমজমাট। তাই বক্স অফিসে সিনেমাটি আরও রেকর্ড গড়তে পারে, এমনই ধারণা বিশ্লেষকদের।
ভারত ও ভারতের বাইরের বাজারে সিনেমাটির ধারাবাহিক সাফল্য বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকদের ধারণা, দর্শকদের আগ্রহ অব্যাহত থাকলে সামনে আরও বড় আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে ছবিটি।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমাটিও বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। রজনীকান্ত অভিনীত সেই ছবিটি পরিচালনা করেছিলেন নেলসন দিলীপকুমার। সিনেমাটির গানও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এবার সিক্যুয়েল ‘জেলার ২’-এর সাফল্যের মধ্য দিয়ে সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় থাকছে।
‘জেলার ২’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, রম্যা কৃষ্ণান ও যোগী বাবুসহ আরও অনেকে। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা গেছে মোহনলাল, শিবা রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ ও বিজয় সেতুপতির মতো তারকাদের।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি