হারের পর ক্রিকেটারদের কী বার্তা দিয়েছিলেন তামিম, জানালেন সিমন্স
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আবুধাবিতে অনুষ্ঠিত সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। দলের হারের পর ক্রিকেটারদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক করেন তিনি। সেই বৈঠকে ক্রিকেটারদের কী বার্তা দিয়েছিলেন তামিম, তা এবার জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
সিমন্সের ভাষ্য অনুযায়ী, তামিম ক্রিকেটারদের কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘তামিমের বার্তা ছিল এটাই—কঠোর পরিশ্রম করতে থাকো। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, কোটি কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছি, এটা মাথায় রেখো। সবাই আমাদের সাফল্য দেখতে মুখিয়ে আছে। ওর কাছ থেকে মূলত এই বার্তাটাই ছিল।’
বাংলাদেশের ফাইনালে যেতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। সিমন্স বলেন, ‘ছেলেদের মধ্যে এখনও এনার্জি আছে। আজ সকালেও মিটিং হলো। কী ভালো হলো, কী ভালো হলো না এসব নিয়ে কথা হয়েছে। আমরা জানি, এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম। এখান থেকে কীভাবে কামব্যাক করতে হয়, সেটা জানি। আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি।’
প্রথম ম্যাচের বড় হার ভুলে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। পরবর্তী ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় দলটি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি