চলছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজা। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তেও। পশ্চিমবঙ্গের পাশাপাশি মুম্বাইয়েও জমজমাট আয়োজনে উদযাপিত হচ্ছে দুর্গোৎসব। আর এ সময় বলিউড তারকাদের উপস্থিতিতে আলোচনায় উঠে এসেছে মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ।
আজ সোমবার এই পূজামণ্ডপে হাজির হন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে এবার তার সঙ্গে ছিলেন না স্বামী ও অভিনেতা রণবীর কাপুর। বরং পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে পূজা উপভোগ করতে দেখা যায় ‘গাঙ্গুবাই’খ্যাত এই অভিনেত্রীকে।
এদিন আলিয়ার পরনে ছিল ম্যাজেন্টা গোলাপি শাড়ি ও ফিরোজা রঙের ব্লাউজ। পূজামণ্ডপে তাকে ঘিরে ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ। অনেকেই অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলেন এবং কুশল বিনিময় করেন। আলিয়াও হাসিমুখে ভক্তদের সঙ্গে সময় কাটান।
অয়ন মুখার্জির সঙ্গে আলিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের। রণবীর ও আলিয়াকে নিয়ে অয়ন নির্মাণ করেছেন আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। কাজের সূত্রে গড়ে ওঠা এই সম্পর্কের বাইরেও তাদের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ বন্ধুত্ব। সেই বন্ধুর সঙ্গেই এবার দুর্গাপূজা দেখতে গেলেন অভিনেত্রী।
তাছাড়া নর্থ বম্বের ওই পূজার সঙ্গে অয়নের সম্পর্ক রয়েছে। তার দাদা চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ১৯৪৮ সালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে এই পূজামণ্ডপ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে ক্রমশ এটি হয়ে উঠেছে মুম্বাইয়ের দুর্গাপূজার অন্যতম বড় আয়োজন। এখানেই পূজা উদযাপনে হাজির হন কাজল, রানি মুখার্জিরা।
সোমবার পূজা দেখতে এলে আলিয়াকে ঘিরে ধরেন ভক্তরা। অনেকেই অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলেন। কুশল বিনিময় করেন। অভিনেত্রীও উৎসবের আমেজে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তাদের আবদার রেখেছেন।
প্রসঙ্গত, অয়নের নির্মাণে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’তেও অভিনয়ের কথা রয়েছে রণবীর-আলিয়ার। তবে সিনেমাটি কবে নাগাদ আসবে, তা এখনো জানা যায়নি। আপাতত রণবীর ও আলিয়া অপেক্ষায় আছেন তাদের ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির। তবে এর আগেই ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে রণবীরের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ পার্ট ১’।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি