ঢাকায় জরুরি অবতরণ করা ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রীর মৃত্যু
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের এক যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অঞ্জনা ভৌমিক (৫৫) নামের ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়।
জানা যায়, অঞ্জনা ভৌমিক দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভেলোরে নেওয়া হচ্ছিল। যাত্রাপথে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার ঘটনা এবং যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
পরে অসুস্থ অঞ্জনা ভৌমিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
ঘটনার সময় অঞ্জনা ভৌমিকের সঙ্গে তার বোন শান্তা ভৌমিক (৪৫) ও বোনের ছেলে কৌশাল ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই এয়ার অ্যাম্বুলেন্সে মোট সাতজন যাত্রী ছিলেন এবং তারা সবাই ভারতীয় নাগরিক।
এদিকে, খবর পেয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে রাত ৮টা ২০ মিনিটে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বর্তমানে মরদেহটি ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি