ATN
ATN News
শিরোনাম
  •  

দুই দিন শুষ্ক থাকতে পারে আবহাওয়া, রাতে কমবে তাপমাত্রা

         
দুই দিন শুষ্ক থাকতে পারে আবহাওয়া, রাতে কমবে তাপমাত্রা

দুই দিন শুষ্ক থাকতে পারে আবহাওয়া, রাতে কমবে তাপমাত্রা

আগামী দুই দিন সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোংলায় ১ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার এ পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমায় কিছু এলাকায় রাতে তুলনামূলক স্বস্তি অনুভূত হতে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ু সংবাদ


অন্যান্য সংবাদ