ATN
ATN News
শিরোনাম
  •  

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সশনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে কারখানার হারবাল সেকশনের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানার একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলমান রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ

অন্যান্য সংবাদ