পোল্যান্ড ও কায়রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’
তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়েছে। পোল্যান্ডের ‘এনার্গাক্যামেরিমেজ’ উৎসব এবং মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। পোল্যান্ডের উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন পেয়েছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ ও চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক।
চলতি বছরের জুনে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার জেতে ‘সাঁকোটা দুলছে’। এবার একই সময়ে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের এই সিনেমা।
পোল্যান্ডের ‘এনার্গাক্যামেরিমেজ’ উৎসব শুরু হবে ৭ নভেম্বর, চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২০ নভেম্বর। কায়রো উৎসবের ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন’ বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমাটি। এ বিভাগে শাদি আব্দেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম এবং ফ্যাদি ফারাগ অ্যাওয়ার্ড—স্পেশাল জুরি প্রাইজের জন্য লড়বে ছবিটি।
দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উৎসবে একাধিক বিভাগে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তাঁর প্রত্যাশা, এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের গল্প, সংস্কৃতি ও চলচ্চিত্র নির্মাণের স্বতন্ত্র বৈশিষ্ট্য আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে।
সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক; তার প্রতিষ্ঠান মনপাচিত্রের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে জার্মানির মগাদোর ফিল্ম। সাদাকালোয় নির্মিত ‘সাঁকোটা দুলছে’-এর দৃশ্য বিন্যাস, আলো-ছায়ার ব্যবহার, স্থির ও দীর্ঘ শট এবং গ্রামীণ জীবনের প্রতি নিবিড় পর্যবেক্ষণ চলচ্চিত্রটির স্বতন্ত্র দৃশ্যভাষা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশের গ্রামীণ জনপদে বসবাসরত তিন নারীর জীবন, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষার গল্প ‘সাঁকোটা দুলছে’। কুসংস্কার, ধর্মীয় রক্ষণশীলতা, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো ও নানা বিধিনিষেধের মধ্যে নিজেদের মতো করে বাঁচার পথ খোঁজে তারা। ‘সাঁকোটা দুলছে’ সিনেমার বিহাইন্ড দ্য সিন।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত, রবিউস সানিসহ আরও অনেকে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধারাবাহিক অংশগ্রহণ ও স্বীকৃতির মধ্য দিয়ে ‘সাঁকোটা দুলছে’ বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রের সম্ভাবনা এবং দেশীয় গল্পের বৈশ্বিক আবেদনকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি