ATN
ATN News
শিরোনাম
  •  

সমাজ উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে -পানিসম্পদ মন্ত্রী

         
সমাজ উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে -পানিসম্পদ মন্ত্রী

সমাজ উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে -পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। ‎

আজ লক্ষ্মীপুরে সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এসময় ২৫ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ‎

মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক সংগঠনগুলো মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। এসব সংগঠনকে স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ‎

‎ লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ