ATN
ATN News
শিরোনাম
  •  

অক্টোবরের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৯০ জনের

         
অক্টোবরের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৯০ জনের

অক্টোবরের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৯০ জনের

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৫ দিনেই দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮২০ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৮১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৭৯ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪১০ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, বরিশালে ১৯৬ জন, খুলনায় ১৪০ জন, রাজশাহীতে ৯৯ জন, ময়মনসিংহে ৯২ জন এবং রংপুরে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের প্রথমার্ধে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ