ATN
ATN News
শিরোনাম
  •  

চেন্নাইয়ে বিবিএলের উদ্বোধনী ম্যাচ, বিশ্ববাজারে নজর ক্রিকেট অস্ট্রেলিয়ার

         
চেন্নাইয়ে বিবিএলের উদ্বোধনী ম্যাচ, বিশ্ববাজারে নজর ক্রিকেট অস্ট্রেলিয়ার

চেন্নাইয়ে বিবিএলের উদ্বোধনী ম্যাচ, বিশ্ববাজারে নজর ক্রিকেট অস্ট্রেলিয়ার

বিশ্বজুড়ে বিগ ব্যাশ লিগের (বিবিএল) জনপ্রিয়তা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর অংশ হিসেবে আসন্ন মৌসুমের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে ভারতের চেন্নাইয়ে। আগামী ১২ ডিসেম্বরের ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগাডস ও পার্থ স্কর্চার্স।

বিবিএলপ্রধান অ্যালিস্টার ডবসনের দাবি, চেন্নাইয়ে ম্যাচ আয়োজনের ঘোষণার পর টিকিট বিক্রিতে দারুণ সাড়া মিলেছে। ইতোমধ্যে এটি মৌসুমের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া ম্যাচ। গত সপ্তাহে বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটেই ২ হাজার টিকিট শেষ হয়ে যায়। এরপর দর্শকদের জন্য আরও টিকিট ছাড়তে হয়েছে আয়োজকদের।

শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডবসন বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বায়নের এই সময়ে আইপিএল ও বিবিএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান শক্ত করা জরুরি। শুধু নিজ দেশের দর্শকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও সাফল্য বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ডবসনের মতে, বিবিএল এখন আর কেবল অস্ট্রেলিয়ার মধ্যে সীমাবদ্ধ কোনো টুর্নামেন্ট নয়। বিশ্বব্যাপী সমর্থক ও প্রভাব তৈরি করা একটি লিগ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় আয়োজকেরা। বিশ্বের সেরা ক্রিকেটারদের আকৃষ্ট করার পাশাপাশি বিভিন্ন দেশের দর্শকদের কাছে পৌঁছানোও এই পরিকল্পনার অংশ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে বিবিএলের অবস্থান তুলে ধরে ডবসন বলেন, ভারতের মতো ক্রিকেটপ্রেমী দেশে ম্যাচ আয়োজন লিগটির বৈশ্বিক পরিচিতি আরও বাড়াতে পারে। চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচ আয়োজনকে সেই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ডবসনের মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের আকৃষ্ট করা এবং বিভিন্ন দেশের দর্শকদের কাছে পৌঁছানো বিবিএলের অন্যতম লক্ষ্য। তার বিশ্বাস, আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ কয়েকটি টি-টোয়েন্টি লিগের মধ্যে বিবিএলও রয়েছে। ভারতের মতো ক্রিকেটপাগল দেশে ম্যাচ আয়োজন এই অবস্থান আরও দৃঢ় করবে।

ভবিষ্যতে ভারতে নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) ম্যাচ আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেননি ডবসন। তবে আপাতত তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চেন্নাইয়ে এবারের বিবিএল উদ্বোধনী ম্যাচ সফলভাবে আয়োজন করা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ