তাজমিন হত্যায় রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা আবেদন মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন আদালত। এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা অভিযোগটি কক্সবাজার সদর থানাকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান।
তিনি জানান, তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসা ও ধর্ষণের অভিযোগ উপস্থাপন করা হলে আদালত মামলা রেকর্ডের নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি করা হয়েছে।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে আইনজীবী মোহাম্মদ রাশেদ রাজুর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন।
অভিযোগে বলা হয়, রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসেছিলেন এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়েছিল। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
আইনজীবী মোহাম্মদ রাশেদ বলেন, রাজু তাজমিনকে কক্সবাজারে না আনলে কুমিল্লায় যাওয়ার পথে তার সঙ্গে এমন ঘটনা ঘটত না। তার অভিযোগ, রাজু মিথ্যা পরিচয় ও ভালোবাসার অভিনয়ের মাধ্যমে কিশোরী তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসে ধর্ষণ করেন। ঘটনাটি তাকে ব্যথিত করেছে। বিবেকের তাড়না থেকেই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানান এই আইনজীবী।
পুলিশ সূত্রে জানা গেছে, তাজমিন হত্যা মামলায় রাজুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার থেকে কুমিল্লায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজারে আসে। তবে তাকে হস্তান্তর ও কুমিল্লায় নেওয়ার বিষয়ে আইনগত জটিলতা তৈরি হয়। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের তথ্যানুযায়ী, রাজু নিজেকে হোটেলমালিকের ছেলে পরিচয় দিয়ে তাজমিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তাকে প্রলুব্ধ করে কক্সবাজারে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানখেতের আইল থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি