মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটির ঘরে ‘জেলার ২’, তবু ভাঙল না রজনীকান্তের রেকর্ড
দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপির বেশি গ্রস আয় করে বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে ছবিটি। তবে দুর্দান্ত এই সাফল্যের পরও রজনীকান্তের নিজের আগের সিনেমা ‘কুলি’র প্রথম দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি বহুল প্রতীক্ষিত এই সিক্যুয়েল।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনে ভারতে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ‘জেলার ২’ নেট আয় করেছে ৫৯ দশমিক ৭০ কোটি রুপি। ছবিটির প্রথম দিনের গ্রস আয় দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ কোটি রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস কালেকশন পৌঁছেছে ১২৫ দশমিক ২৫ কোটি রুপিতে। এর মধ্যে বিদেশের বাজার থেকে এসেছে ৫৫ কোটি রুপি।
তবে প্রথম দিনের ভারতীয় বক্স অফিসে রজনীকান্তের আগের ছবি ‘কুলি’র চেয়ে পিছিয়ে রয়েছে ‘জেলার ২’। ‘কুলি’ মুক্তির প্রথম দিনে ভারতে নেট ৬৫ কোটি রুপি আয় করেছিল। ফলে এটিই এখন পর্যন্ত রজনীকান্তের ক্যারিয়ারের সর্বোচ্চ প্রথম দিনের ভারতীয় নেট কালেকশন হিসেবে রয়েছে।
এই সিনেমার আয়ের সিংহভাগ এসেছে ছবিটির তামিল সংস্করণ থেকে, যা ৯ হাজার ৩২৬টি শো থেকে ৪৩ দশমিক ৩৫ কোটি রুপি ঘরে তুলেছে। এর পরেই রয়েছে তেলুগু সংস্করণ, যা ২ হাজার ৭৯২টি শো থেকে ১২ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। তবে উত্তর ভারতের বাজারে পিভিআর-আইনক্সের সঙ্গে ওটিটি উইন্ডো সংক্রান্ত জটিলতার কারণে হিন্দি সংস্করণের মুক্তি কিছুটা হোঁচট খেয়েছে, তবুও ৪ হাজার ৩৭১টি শো থেকে এটি ৩ দশমিক ৫০ কোটি রুপি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি কন্নড় সংস্করণ থেকে যোগ হয়েছে শূন্য দশমিক ৩৫ কোটি রুপি।
সিনেমাটি নিয়ে সমালোচক ও সামাজিক মাধ্যমের চর্চাও বেশ ইতিবাচক, যেখানে দর্শকের বিনোদনের খোরাক জোগাতে সফল হয়েছে এই গ্যাংস্টার ড্রামা।
সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারানের প্রযোজনায় নির্মিত এই ছবিতে রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রামিয়া কৃষ্ণান, এস জে সুরিয়া, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু এবং মিঠুন চক্রবর্তীর মতো তারকারা।
প্রথম দিনের আয়েই বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ছবিটি বক্স অফিসে বড়সড় সাফল্যের ইঙ্গিত দিয়েছে। এখন দেখার বিষয়, পরবর্তী দিনগুলোতে আয়ের এই গতি ধরে রেখে রজনীকান্তের নিজের রেকর্ড ভাঙতে পারে কি না ‘জেলার ২’।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি