যশোরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল তরুণ-তরুণীর
যশোরের চৌগাছায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা খাতুন যশোরের চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, তারা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন অয়ন ও মিথিলা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা।
পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক মিথিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মিথিলার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন প্রেমিকা মিথিলা। তাদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপ ও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি