ATN
শিরোনাম
  •  

মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ

         
মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ

মিরপুরে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ

রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলছিল শিক্ষার্থীদের জন্য সড়ক সচেতনতামুলক কর্মশালা। তারা কর্মশালায় অংশ নিয়ে ছিল উচ্ছ্বসিত। প্রশি শিক্ষার্থীরা নিজেরাই বুঝতে পেরেছে- সড়কে আইন মেনে চলতে হবে। এজন্য দরকার তাদের সচেতনতা, দায়িত্বশীল আচরণ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ ঢাকা মেট্টো সার্কেল-১ এর উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক এই সচেতনতামূলক কর্মশালায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবার এই দিবসের প্রতিপাদ্য- ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। কর্মশালায় বক্তব্য রাখেন মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো: মুজিবুর রহমান, পরিবহন ব্যবস্থা বিশ্লেষক, সাংবাদিক পার্থ সারথি দাস, মিরপুর ট্র্যাফিক বিভাগের পরিদর্শক শাখাওয়াৎ হোসেন। শিক্ষার্থীদের সামনে সড়ক পারাপারসহ বিভিন্ন বিষয়ে ভিডিওচিত্র উপস্থাপন করেন বিআরটিএ ঢাকা মেট্টো সার্কেলের সহকারি পরিচালক আবদুল্লাহ আল নোমান(ইঞ্জি:) ও মাহবুবুর রহমান।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনে‘র প্রতিনিধি নাহিদ হোসেন মাগফি ও নিরাপদ সড়ক চাই‘র প্রতিনিধি মো: কামরুজ্জামান। কর্মশালায় বক্তারা বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি সড়কে শৃংখলার সঙ্গে নিরাপদে চলাচল করাও শিক্ষার্থীদের দায়িত্ব। কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাথ ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, সিগন্যাল মেনে চলা, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন প্রশিক্ষকরা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ সামনে রেখে বিআরটিএ‌‌‌' শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে ব্যাপক কর্মসুচি শুরু করেছে। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মিরপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অংশ নেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ