ATN
শিরোনাম
  •  

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘Tea with President’ অনুষ্ঠান

         
ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘Tea with President’ অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘Tea with President’ অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হয় বিশেষ আয়োজন "প্রেসিডেন্ট এর সাথে চা চক্র।"

“An Evening to Remember” প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি বিকেল ৫টায় আব্দুল্লাহ ফারুক মালটি পারপাস হল-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো আগামী ২৯ জানুয়ারী অনুষ্ঠিতব্য মেগা রিউনিয়ন এর লোগো উন্মোচন, রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ভোধন, ভলান্টিয়ারদের মাঝে সনদ বিতরণ, উচ্চ শিক্ষার্থে বিদেশে অধ্যায়নের জন্য অ্যালামনাইকে স্কলারশিপ হস্তান্তর, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডঃ আশরাফুল ইসলাম চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ রাফিক হাসান। এছাড়াও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড: সিরাজুল হক, সচিব কানিজ মওলা, দেওয়ান রাশিদুল হাসান, ড: শরীফুল ইসলাম সহ সিনিয়র অ্যালামনাইগন বক্তব্য রাখেন। বক্তাগন আসন্ন ২৯ জানুয়ারী অনুষ্ঠিতব্য রিইউনিয়ন সফল করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন পাশাপাশি বিভাগের বর্তমান ছাএ-ছাএীদের সাথে ইন্ডাস্ট্রির লিংকেজ স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে MAA-এর President-এর সঙ্গে Tea & Fellowship-এর আয়োজন ছিলো। এর মাধ্যমে বিভিন্ন প্রজন্মের মার্কেটিং অ্যালামনাইদের মধ্যে মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

আয়োজকরা জানান, ‘Tea with President’ শুধু একটি পুনর্মিলনী অনুষ্ঠান নয়; বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও শক্তিশালী করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় অ্যালামনাই কমিউনিটি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ