ATN
শিরোনাম
  •  

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, জানাল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

         
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, জানাল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, জানাল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ দণ্ড কার্যকর করা হয়েছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আজেল নিউজ।

বিবৃতিতে বলা হয়, মক্কার পবিত্র একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সিথি আকতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে এবং তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে বিচারিক আদালত অপরাধের তীব্রতা এবং স্থান ও পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনা করে তাদের দোষী সাব্যস্ত করে ও মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রায় বহাল রাখেন এবং রাজকীয় ফরমান জারির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, বিচারব্যবস্থা কার্যকর রাখা এবং ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের অপরাধের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ