চিকিৎসকদের অবদান জাতির গর্ব, হেমাটোলজি সেবা সম্প্রসারণে উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
দেশের চিকিৎসকদের মেধা, দক্ষতা, দেশপ্রেম ও মানবসেবায় আত্মনিবেদন জাতির জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতেও চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেন। তাঁদের এই অবদান দেশের জন্য গর্বের।
আজ বুধবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সপ্তম বার্ষিক সম্মেলন ‘হেমোটোকন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা রয়েছে। তাঁর ভাষায়, “আমার কথা মানুষ হয়তো শুনবে না, কিন্তু একজন চিকিৎসক যখন কোনো কথা বলেন, মানুষ তা শোনে।” দেশের চিকিৎসকরা দক্ষতা, নিষ্ঠা ও গভীর দেশপ্রেম নিয়ে মানুষের সেবা করে যাচ্ছেন উল্লেখ করে তিনি তাঁদের অবদানের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, চিকিৎসকরা মানুষের সেবায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন এবং তাঁদের কাজের বিনিময়ে কোনো প্রতিদান প্রত্যাশা করেন না। দেশের চিকিৎসকদের দক্ষতা ও অবদান নিয়ে তিনি গর্ববোধ করেন এবং বিদেশেও তাঁদের সাফল্যের কথা তুলে ধরেন।
দেশের হেমাটোলজি চিকিৎসাসেবা আরও শক্তিশালী করতে বিভিন্ন অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে দেশের বিভিন্ন স্থানে হেমাটোলজিস্টদের পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, দেশের হেমাটোলজি খাতকে আরও শক্তিশালী করতে এবং বিভিন্ন অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে দেশের বিভিন্ন স্থানে হেমাটোলজিস্টদের পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে দেশজুড়ে রেডিওথেরাপি মেশিন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি