ATN
শিরোনাম
  •  

‘দৃশ্যম ৩’-এর সাফল্যে অজয়ের নতুন ইতিহাস, আয় ৫০০ কোটি রুপি ছাড়াল

         
‘দৃশ্যম ৩’-এর সাফল্যে অজয়ের নতুন ইতিহাস, আয় ৫০০ কোটি রুপি ছাড়াল

‘দৃশ্যম ৩’-এর সাফল্যে অজয়ের নতুন ইতিহাস, আয় ৫০০ কোটি রুপি ছাড়াল

দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও দাপট দেখাচ্ছে অজয় দেবগণ অভিনীত সিনেমা ‘দৃশ্যম ৩’। মুক্তির মাত্র ১২ দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ অভিনয়জীবনে প্রথমবারের মতো ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১২ দিনে শুধু ভারতের বাজার থেকেই সিনেমাটি আয় করেছে ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি। বাকি আয় এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। তবে আগামী ১৬ অক্টোবর পূজা উপলক্ষে একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় ‘দৃশ্যম ৩’-এর আয়ের গতিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ১০০ থেকে ১২০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতিমধ্যে বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নির্মাণব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি আয় করে এটি লাভজনক সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। চলতি বছরে বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দৃশ্যম ৩’।

অভিষেক পাঠকের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওজ ও স্টার স্টুডিও ১৮। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর সিক্যুয়েল এটি। আগের কিস্তিগুলোর তুলনায় এবারের সিনেমার অন্যতম বিশেষত্ব হলো, এর গল্প মৌলিক। মালয়ালম সংস্করণের কাহিনির সঙ্গে এই সিনেমার গল্পের কোনো যোগসূত্র নেই।

‘দৃশ্যম ৩’-তে অজয় দেবগণের পাশাপাশি অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্তসহ আরও অনেকে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ