ATN
শিরোনাম
  •  

নিউইয়র্কে ‘স্পাইডার-ম্যান ওয়ে’, সুপারহিরোর নামে সড়কের নামকরণ

         
নিউইয়র্কে ‘স্পাইডার-ম্যান ওয়ে’, সুপারহিরোর নামে সড়কের নামকরণ

নিউইয়র্কে ‘স্পাইডার-ম্যান ওয়ে’, সুপারহিরোর নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্সের ফরেস্ট হিলস এলাকায় জনপ্রিয় কাল্পনিক সুপারহিরো স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ করা হয়েছে। কমিকসের চরিত্র পিটার পার্কারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতি ধরে রাখতে ইনগ্রাম স্ট্রিটের একটি স্থানে বসানো হয়েছে ‘স্পাইডার-ম্যান ওয়ে’ নামের সড়ক-ফলক।

স্থানীয় সময় ১৩ অক্টোবর সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নামকরণ করা হয়। এ সময় সেখানে জড়ো হন স্পাইডার-ম্যানের ভক্ত ও অনুরাগীরা।

কমিকসের গল্প অনুযায়ী, স্পাইডার-ম্যানের আসল পরিচয় পিটার পার্কার। তার বাড়ি হিসেবে নিউইয়র্কের ফরেস্ট হিলস এলাকার কথা উল্লেখ করা হয়েছে। ১৯৮৯ সালে প্রকাশিত কমিকসে পিটার পার্কারের ঠিকানা হিসেবে ‘২০ ইনগ্রাম স্ট্রিট’ উল্লেখ করা হয়। সেই সূত্রেই এলাকাটির সঙ্গে স্পাইডার-ম্যানের পরিচিতি আরও দৃঢ় হয়।

১৯৬২ সালে কমিকসের জগতে আত্মপ্রকাশ করে স্পাইডার-ম্যান। কয়েকটি সংখ্যা প্রকাশের পরই জানা যায়, পিটার পার্কারের বাড়ি ফরেস্ট হিলসে। পরে ১৯৮৯ সালে কমিকসে তার ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় টুয়েন্টি ইনগ্রাম স্ট্রিট।

স্পাইডার-ম্যানের সঙ্গে কুইন্স ও ফরেস্ট হিলসের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান স্যাম বার্গার। তিনি বলেন, ‘কয়েক দশক ধরেই স্পাইডার-ম্যানের নামের সঙ্গে কুইন্স, বিশেষ করে ফরেস্ট হিলস, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা সেই নায়কদের মতো হতে চাই, যাদের দেখি বিপদের মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে।’

স্পাইডার-ম্যানের নামে এই সড়ক-ফলক স্থাপনের মধ্য দিয়ে কাল্পনিক সুপারহিরোর সঙ্গে বাস্তবের একটি এলাকার দীর্ঘদিনের সাংস্কৃতিক সংযোগকে স্বীকৃতি দেওয়া হলো। একই সঙ্গে এটি ভক্তদের কাছে প্রিয় চরিত্রটির স্মৃতি উদ্‌যাপনের নতুন উপলক্ষ হয়ে উঠেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ