ভূমি মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক ভূমি ব্যবস্থাপনায় অটোমেশনে গুরুত্বারোপ
ভূমি সেবাকে সম্পূর্ণ স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করতে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কাজ দ্রুততম সময়ে এবং নির্ভুলভাবে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য-কাজের গুণগত মান বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া।
আজ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ডেটা এন্ট্রির অগ্রগতি এবং শিক্ষণীয় অভিজ্ঞতা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন। ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।
সভায় ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য মো. আতিকুল হক ও মো. কামাল হোসাইন প্রকল্পের কৌশলগত ও আন্তর্জাতিক মানদণ্ড তুলে ধরে বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রান্তিক ভূমি মালিকদের সেবার আওতায় আনা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। ডেটা এন্ট্রি প্রক্রিয়ার সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে ইউএনডিপি ভূমি মন্ত্রণালয়ের পাশে থেকে কারিগরি সহায়তা ও নিবিড় মনিটরিং অব্যাহত রাখবে।
সভায় ‘ল্যান্ড ডেটা ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ ফর ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রজেক্ট’-এর কার্যক্রমের ওপর প্রজেক্টরভিত্তিক একটি বিস্তারিত উপস্থাপনা পেশ করা হয়। প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসাইন এবং রেজিলিয়েন্স অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ ক্লাস্টারের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট ও সাবেক মহাপরিচালক আতিকুল হক মাঠ পর্যায়ের বাস্তবায়নচিত্র তুলে ধরেন। এতে উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি-জুন ২০২৫ (প্রি-পাইলট), আগস্ট-ডিসেম্বর ২০২৫ (পাইলট) এবং ফেব্রুয়ারি-আগস্ট ২০২৬ (দ্বিতীয় পর্যায়) মেয়াদে ঢাকা বিভাগের ৩টি জেলার ৩২টি উপজেলা বা সার্কেলের ১১২টি ভূমি অফিসে অটোমেশন কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রকল্পের প্রধান কার্যক্রমগুলোর ওপর আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ। ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস পর্যায়ে সম্পূর্ণ নিখুঁত ডেটা ম্যাপিং। উপজেলা ভূমি অফিস থেকে ম্যানুয়াল নামজারি খতিয়ানের কপি সংগ্রহ, হোল্ডিং ও খতিয়ান ডেটা যাচাই, তথ্য সংশোধন এবং সঠিক ডেটা সিস্টেম অন্তর্ভুক্তকরণ। ভূমি মালিকদের ব্যক্তিগত ডিজিটাল প্রোফাইল তৈরির সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে ৫ দিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্প পরিচালনা।
সভায় ভূমি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: এমদাদুল হক চৌধুরী ইউএনডিপি প্রতিনিধিদলের বক্তব্য ও পর্যবেক্ষণ ধৈর্য সহকারে শোনেন। তারা স্পষ্ট নির্দেশ দেন যে, প্রযুক্তির সুবিধা যেন দেশের প্রতিটি নাগরিক সহজে ভোগ করতে পারে এবং এ কার্যক্রমে কোনো প্রকার ত্রুটি বা অনিয়ম না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বদাই তৎপর থাকতে হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি