চকবাজারে মার্কেটে আগুন, ধোঁয়ায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে
আজ সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সাততলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুনের কারণে সৃষ্ট প্রচণ্ড ধোঁয়ায় অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে।
এদিকে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি