ATN
শিরোনাম
  •  

মারডক ইউনিভার্সিটিতে স্বাস্থ্যবিষয়ক সেমিনার, আধুনিক জীবনযাপন ও ঔষধমুক্ত সুস্থতার পথ দেখালেন প্রফেসর ডক্টর মজিবুল হক

         
মারডক ইউনিভার্সিটিতে স্বাস্থ্যবিষয়ক সেমিনার, আধুনিক জীবনযাপন ও ঔষধমুক্ত সুস্থতার পথ দেখালেন প্রফেসর ডক্টর মজিবুল হক

মারডক ইউনিভার্সিটিতে স্বাস্থ্যবিষয়ক সেমিনার, আধুনিক জীবনযাপন ও ঔষধমুক্ত সুস্থতার পথ দেখালেন প্রফেসর ডক্টর মজিবুল হক

অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত মারডক ইউনিভার্সিটিতে (Murdoch University) স্বাস্থ্য, জীবনযাপন ও সুস্থতা বিষয়ক এক বিশেষ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে মূল আলোচক তথা ‍কী নোট স্পিকার হিসেবে উপস্থিত থেকে সুস্থ জীবন গঠনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (WUST) হেলথ সায়েন্সের অধ্যাপক ও আমেরিকার সেন্টার ফর ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসাল্টেন্ট প্রফেসর ডক্টর মজিবুল হক।

সেমিনারে ডক্টর মজিবুল হক তাঁর বক্তব্যে আধুনিক জীবনযাপনে স্বাস্থ্য সচেতনতা, বিজ্ঞানভিত্তিক খাদ্যাভ্যাস (Evidence-Based Diet) এবং জীবনযাত্রার পরিবর্তন (Lifestyle Modification)-এর ওপর বিশেষ জোর দেন। তিনি অংশগ্রহণকারীদের জানান কীভাবে রোগের মূল কারণ (root cause) চিহ্নিত করে প্রাকৃতিক নিরাময়, সঠিক পুষ্টি এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদি সুস্থতা অর্জন করা সম্ভব। আজীবন ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে কীভাবে স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে রোগ প্রতিরোধ করা যায়, সে বিষয়ে তিনি তাঁর গভীর জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ ও 'আমেরিকান ওয়েলনেস সেন্টার'-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মজিবুল হকের রয়েছে এক বর্ণাঢ্য শিক্ষাজীবন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন মিলওয়াকি থেকে পিএইচডি অর্জন করেন এবং ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। এছাড়াও তিনি হার্ভার্ড থেকে লাইফস্টাইল মডিফিকেশন ও নিউট্রিশন বিষয়ে পড়াশোনা করেছেন। ফাংশনাল মেডিসিন ও রিজেনারেটিভ মেডিসিনের সাহায্যে তিনি আধুনিক চিকিৎসা ও প্রাকৃতিক নিরাময়ের মেলবন্ধন ঘটিয়ে বিশ্বজুড়ে হাজারো মানুষের আস্থা যুগিয়েছেন।

এই সেমিনারে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও প্রফেসর ডক্টর হকের প্রাণবন্ত জ্ঞানভিত্তিক আলোচনায় পুরো আয়োজনটি এক সুন্দর মিলনমেলায় পরিণত হয়।

আয়োজক ও অংশগ্রহণকারীরা মনে করেন, ফেসর ডক্টর মজিবুল হকের মতো আন্তর্জাতিক মানের একজন স্বাস্থ্যবিদের এমন দিকনির্দেশনা প্রবাসী বাংলাদেশি এবং নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্বকে আরও সুদৃঢ় করবে, এবং ঔষধমুক্ত সুস্থ্য জীবনযাপন করতে সহায়তা করবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ