মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর
তরুণ প্রজন্মকে মাঠমুখী করে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হতো; কিন্তু দীর্ঘদিন এ ধরণের কোনো উদ্যোগ ছিলো না। স্টেডিয়াম জঞ্জাল ও আগাছায় ভরে গিয়েছিল। মাঠটি পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে।
আসাদুল হাবিব দুলু আরো বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সক্রিয় করা গেলে মাদকে জড়িয়ে পড়া তরুণ ও যুবসমাজকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। ইতোমধ্যে এই জেলার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। তারা আবার খেলার মাঠে ফিরছে। তরুণ প্রজন্মের কাছে খেলা-ধুলার ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া এই টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য।
টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি