ATN
শিরোনাম
  •  

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সর্বস্তরে সমতা নিশ্চিতে কাজ করছে -শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

         
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সর্বস্তরে সমতা নিশ্চিতে কাজ করছে -শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সর্বস্তরে সমতা নিশ্চিতে কাজ করছে -শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ইংরেজি মাধ্যমে অধ্যয়নকারী শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি গঠন করা হবে।

আজ রাজধানীর একটি হোটেলে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত ‘বিদেশী কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগের বিষয়ে পর্যালোচনা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে ।

মন্ত্রী আরো বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় যেন সমতারভিত্তিতে অংশ নিতে পারে, সে লক্ষ্যে ইউজিসির নেতৃত্বে কমিটি গঠনের পর তাদের প্রয়োজনীয় সুপারিশের আলোকে নীতিমালা প্রণয়ন করবে। এসময় শিক্ষামন্ত্রী ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে দেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর পাঠদান জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ভারতের ও পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার উদাহরণ তুলে ধরে ড. মিলন বলেন, প্রতিবেশী দেশগুলোতে ও লেভেল এবং এ লেভেলকে নিজস্ব এইচএসসি সমমানের সাথে সমন্বয় করার স্পষ্ট নীতিমালা রয়েছে। আমাদের দেশেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সর্বস্তরে সমতা নিশ্চিতে কাজ করছে।

অনুষ্ঠানে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস এর সভাপতি মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ সহকারী গিয়াস উদ্দিন (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরবৃন্দ বক্তব্য রাখেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ