মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে ছোট ভাই ও ভাতিজা গ্রেফতার
মানিকগঞ্জে জমি ও ফসলের ভাগ-বণ্টন নিয়ে বিরোধের জেরে বড় ভাই নূর হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আবুল হোসেন (৫৫) ও তার ছেলে মো. সোহেলকে (২৮) গ্রেফতার করেছে এসআরবি-৪। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাতে এসআরবি-৪-এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
মামলার এজাহার ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে জানা যায়, জমি ও ফসলের ভাগ-বণ্টন নিয়ে নূর হোসেনের সঙ্গে তার ছোট ভাই আবুল হোসেন ও ভাতিজা সোহেলের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর সকালে নূর হোসেন ও তার পরিবারের সদস্যরা আবাদি জমি থেকে ফসল সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা সেখানে উপস্থিত হয়ে তাদের গালিগালাজ করেন।
এ সময় নূর হোসেন প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে নূর হোসেনের মাথায় একাধিকবার আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার বোন, মেয়ে ও জামাতাকেও মারধর করে আহত করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আহত নূর হোসেনকে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই এসআরবি-৪-এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে ১১ অক্টোবর রাতে কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি