ATN
শিরোনাম
  •  

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

         
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

আজ শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থগিত ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। ফ্লাইটের সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে আগামীকাল রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

বিমান আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের ফলে যাত্রী ও তাদের পরিবারের যে গভীর অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যেতে পারেন। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ